‘শাহজাহানকে ধরতে ব্যর্থ হলে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট’, রাজ্যকে চিঠি দিলো বোস

কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও বাধা নেই। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে ৭ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। এর মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি লিখে শেখ শাহজাহানের দ্রুত গ্রেফতারির নির্দেশ দিয়েছেন।

চিঠিতে রাজ্যপাল বলেছেন:
যদি প্রশাসন ৭২ ঘণ্টার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে রাজভবনে রিপোর্ট জমা দিতে হবে।সন্দেশখালিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে এক শিশুকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগের তদন্ত করতে হবে।তদন্তের রিপোর্ট রাজভবনে পাঠাতে হবে।

প্রসঙ্গত,৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন।শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখল, নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে, ৭ দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে।

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকেই শাহজাহান গ্রেফতারির দাবিতে আন্দোলন চলছে।

আদালতের নির্দেশ এবং রাজ্যপালের চিঠির পর শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন তা দেখার বিষয়।