অমৃতের ছোঁয়া পেল উত্তর বাংলার আরও ৪ স্টেশন,দেখেনিন নামের তালিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর, কুমেদপুর, ভালুকা রোড এবং কোর্ট মালদা স্টেশন – এই চারটি স্টেশনের ভার্চুয়ালি শিলান্যাস করেন। এই স্টেশনগুলি ‘অমৃত ভারত প্রকল্প’-এর অধীনে সংস্কার করা হবে।

এই প্রকল্পে দেশের মোট ৫৫৪টি এবং উত্তরবঙ্গের মধ্যে ৬টি রেলওয়ে স্টেশন সংস্কার করা হবে। উত্তর মালদার এই ৪টি স্টেশনও এর মধ্যে অন্তর্ভুক্ত।

শিলান্যাস অনুষ্ঠানে কাটিহার ডিভিশনের এডিআরএম বিজয় কুমার চৌধুরী, স্টেশন ম্যানেজার রাজদেব রাম, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন।

খগেন মুর্মু বলেন, “অমৃত ভারত প্রকল্পের অধীনে রেলওয়ে স্টেশনগুলি আধুনিকভাবে সাজানো হবে। যাত্রীদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।”

স্টেশনগুলিতে উন্নত সুবিধাগুলির মধ্যে রয়েছে:
বিশেষভাবে সক্ষমদের জন্য চলমান সিঁড়িজনসাধারণের জন্য ফ্রি ওয়াইফাই
মাল্টি লেভেল পার্কিং
ফুড কোর্ট
এগজিকিউটিভ লাউঞ্জ
পরিস্রুত পানীয় জল
আধুনিকমানের টয়লেট
বাতানুকুল বিশ্রামালয়

এই প্রকল্পের মাধ্যমে উত্তর মালদার রেল যাত্রীরা উন্নত ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।