Holi: ২৪ না ২৫ মার্চ? ২০২৪-এর হোলি উৎসব কবে? জেনেনিন একনজরে

ফাল্গুন মাসের পূর্ণিমায় পালিত হয় হোলি, রঙের এই উৎসব। গোটা দেশজুড়ে হইহুল্লোড় করে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি অনুযায়ী নানা নামে পালিত হয় হোলি। ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশিই চুটিয়ে রং খেলে দেশবাসী।

২০২৪ সালে হোলি কবে?

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৪ সালের ২৫ মার্চ হোলি। যদিও ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ২৪ মার্চ রাত ৯টা ২৬ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৫ মার্চ সোমবার সকাল ১২টা ২৯ মিনিটে।

হোলিকা দহন:

হোলির আগের দিন ২৪ মার্চ রাতে হোলিকা দহন পালন করা হবে। এই রীতি পালনের মধ্য দিয়েই রঙের উৎসব শুরু হয়।

হোলি খেলা:

২৫ মার্চ সোমবার দোল পূর্ণিমা উপলক্ষে গোটা দেশ রঙে রাঙা হবে। একে অপরের গালে রং মাখিয়ে, গান বাজিয়ে, নাচিয়ে উদযাপন করা হবে এই বিশেষ দিনটি।

হোলির তাৎপর্য:

পূরাণ অনুযায়ী, হোলিকা দহন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক।রং খেলা প্রীতি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
হোলি বসন্তের আগমনীও বার্তা দেয়।

হোলির বিভিন্ন রূপ:
ব্রজ: লাড্ডু হোলি, ফুলন হোলি, লাঠমার হোলি, রং-আবির হোলি ইত্যাদি নিয়মে খেলা হয়।
মথুরা এবং বৃন্দাবন: ১৫ দিন ধরে চলে উৎসব।
মহারাষ্ট্র: শুকনো রং দিয়ে খেলা হয় রং পঞ্চমী।

হোলি কেবল একটি উৎসব নয়, এটি আনন্দ, প্রীতি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। রঙের এই উৎসবে গোটা দেশ একাত্ম হয়।