“দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মোদীর বিপক্ষে! তবে…?”-জেনেনিন প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী

প্রশান্ত কিশোর মনে করেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মোদীকে পছন্দ করেন না, তবুও EVM-এ পদ্ম চিহ্নেই ভোট দেন।এর কারণ হিসেবে তিনি বলেন, মোদীকে চ্যালেঞ্জ করার মতো কোনও শক্তিশালী বিরোধী নেই।বিরোধী ভোটাররা ঐক্যবদ্ধ নয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগ হয়ে গেছে।রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ভোটে কিছুটা প্রভাব ফেলবে, তবে মোদী ছাড়া BJP-র পক্ষে জয়লাভ করা কঠিন হবে।

প্রশান্ত কিশোর বলেন, ‘২০১৯ সালে ১০০ জনের মধ্যে ৩৮ জন মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দিয়েছিলেন। ৬২ জন ছিলেন বিপক্ষে। সে সময় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কেন্দ্রের সরকারের বিপক্ষে ছিলেন। তবে সেই ৬২ জন ভোটার বর্তমানে ঐক্যবদ্ধ নয়। বিচ্ছিন্নভাবে নানা রাজনৈতিক দলের মধ্যে তাঁদের ভোট ঘোরাফেরা করে। কেউ এই ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোটারদের এককাট্টা করে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা জোটের পক্ষে আনতে পারেনি। ফলে এর থেকে ফায়দা লুটছে কেন্দ্রের সরকার।’

প্রশান্ত কিশোরের এই মন্তব্য বিতর্ক সৃষ্টি করতে পারে।বিরোধী দলগুলি তাদের দুর্বলতা স্বীকার করতে নাও চাইতে পারে।মোদীর জনপ্রিয়তা কমেছে বলে দাবি করতে পারে বিরোধীরা।

প্রশান্ত কিশোর একজন খ্যাতনামা রাজনৈতিক কৌশলী।তিনি ২০১৪ সালে মোদীর নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।২০২২ সালে তিনি ‘জন সূরষ অভিযান’ নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন।