নাকা চেকিংয়ে সময় ধরা পড়ল ২ কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার হলো ৫টি কার্তুজ ও পিস্তল

শনিবার রাতে বিহারের পূর্ণিয়া থানার অধীন খাজাঞ্চী হাট এলাকা থেকে পুলিশের নাকাচেকিংয়ে ধরা পড়েছে দুই কুখ্যাত দুষ্কৃতী। পুলিশের হাতে আটক পড়েছে একটি পিস্তল এবং পাঁচটি তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে খাজাঞ্চী হাট এলাকার জনতা চকে পুলিশের নিয়মিত নাকাচেকিং চলছিল। সেই সময়, একটি বাইকে চেপে দুই যুবককে আসতে দেখে পুলিশ তাদের সন্দেহে থামায় এবং তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচটি কার্তুজ সহ একটি পিস্তল।
ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পূর্ণিয়া জেলারই বাসিন্দা এবং পেশায় দুষ্কৃতী। পুলিশ আরও জানায়, ধৃতরা পূর্বেও অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তারা মূলত আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করত।
রবিবার ধৃতদের পূর্ণিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনায় এলাকাবাসীরা স্বস্তি পেয়েছে। পুলিশের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন সকলে।