OMG! চালক ছাড়াই ১০০ কিমি গতিতে ছুটল ট্রেন, দেখেনিন ভাইরাল সেই ভিডিও

ভারতের পাঞ্জাবে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মানুষ। রোববার প্রদেশটিতে চালক ছাড়াই ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে একটি মালবাহী ট্রেন ৭০ কিলোমিটার পর্যন্ত চলেছে। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে রেললাইন ও স্টেশনে থাকা মানুষ।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান। ঐ সময় ট্রেনটি পাঠানকোট স্টেশনে দাঁড়িয়েছিল। ব্রেক না টানায় ট্রেনটি নিজে থেকেই চলা শুরু করে। মালবাহী ঐ ট্রেনটিতে পাথর ছিল। চালক ছাড়াই ট্রেনটি ৫টি স্টেশন অতিক্রম করে। এরপর এটি উতি বাস্সিতে থামানো হয়।
এক কর্মকর্তা বলেন, রেলের কর্মচারীরা লাইনের ওপর কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরপর ট্রেনটি থামে। এতে কেউ হতাহত হননি।
৫৩টি বগি নিয়ে ঐ ট্রেনটি পাঞ্জাব থেকে জম্মুতে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, প্রচণ্ড গতি নিয়ে ট্রেনটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
Goods Train Runs 70 Km Without Driver In Punjab, Causes Scare https://t.co/OLkLhOihhl @ghazalimohammad reports pic.twitter.com/abOnr3Avwy
— NDTV (@ndtv) February 25, 2024
ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিতে এখন ত্রুটি শনাক্তের চেষ্টা চালাচ্ছেন ভারতীয় রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে এ ঘটনা ঠিক কি কারণে ঘটল সেটি এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তারা।