শুরুতেই বড় ধাক্কা! গুরুতর চোট CSK-র দুই তারকার? চিন্তায় টিমম্যানেজমেন্ট

চেন্নাই সুপার কিংস IPL-এর প্রথম ম্যাচ খেলার আগেই বড় ধাক্কা খেয়েছে। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে চোটের কারণে IPL-এ খেলা নিয়ে অনিশ্চিত।
রাচিন রবীন্দ্র নিউ জিল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন। ডেভন কনওয়ে একই ম্যাচে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন।
এই দুই খেলোয়াড় চেন্নাই সুপার কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনওয়ে গত মরশুমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রাচিন রবীন্দ্র ওডিআই বিশ্বকাপে নতুন প্লেয়ার হিসেবে একাধিক সেঞ্চুরি করেছেন। দুই প্লেয়ারকে নিয়ে যেখানে প্রত্যাশার পারদ চড়া সেই সময় তাঁদের চোট চিন্তায় রাখল CSK ম্যানেজমেন্টকে।
চেন্নাই সুপার কিংসের প্রথম পর্বে ম্যাচগুলি:
২২ মার্চ: বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২৬ মার্চ: বনাম গুজরাট টাইটান্স
৩১ মার্চ: বনাম দিল্লি ক্যাপিটালস
৫ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ