পুতিন সমালোচক নাভালনির মরদেহ দেখে যা জানালেন মা

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনির মাকে ছেলের মরদহ দেখতে দেওয়া হয়েছে। তবে মরদেহ গোপনে সমাহিত করতে রাশিয়ার কর্তৃপক্ষ তার ওপর চাপ সৃষ্টি করছে।

এক ভিডিওবার্তায় লিউডমিলা নাভালনিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাকে একটি মর্গে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যু সনদে সই করেন। তার ছেলের শেষকৃত্য, স্থান, সময় ও পদ্ধতিসহ বিভিন্ন শর্ত ঠিক করছে কর্তৃপক্ষ।

সাবেক বিরোধী নেতার প্রেস সেক্রেটারি বলেন, নাভালনির মায়ের কাছে পেশ করা একটি মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, তার মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে।

নাভালনির স্ত্রী অভিযোগ করেছেন, তার স্বামীকে রাশিয়ান কর্তৃপক্ষ হত্যা করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সানফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ইউলিয়া ও কন্যা দাশা নাভালনায়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাশিয়ার কারাগারে ১৬ ফেব্রুয়ারি মারা যান নাভালনি। কারা কর্মকর্তারা বলেন, হাঁটার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে ইউলিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি তার স্বামীর অসমাপ্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। অবশ্য নাভালনিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।