রাম মন্দিরে প্রতিদিন লাখ লাখ ভক্ত, প্রণামীর টাকা গুণতে হিমশিম খাচ্ছে কর্মীরা, সাহায্য নিতে হচ্ছে মেশিনের

রাম মন্দির উদ্বোধনের পর থেকে ভক্ত সমাগমে মুখরিত অযোধ্যা। প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ ভক্ত ভিড় জমাচ্ছেন রাম মন্দির প্রাঙ্গনে। ভগবান রামের উদ্দেশ্যে বড় অঙ্কের প্রণামিও জমা পড়ছে ফি-দিন।
এক মাসে গড়ে অনুদান ও প্রণামীর অঙ্ক পৌঁছেছে প্রায় চার কোটিতে। রাম নবমীর পর্যন্ত এই অঙ্ক আরও বাড়বে বলেই আশা।
অনুদানের অঙ্ক দিন দিন এতটাই বাড়ছে যে হাতে গুণতে গুণতে ক্লান্ত হওয়ার দশা। সমস্যা সমাধানে, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক নোট বাছাই এবং গণনার জন্য মন্দির চত্বরে দুটি উচ্চ প্রযুক্তির স্বয়ংক্রিয় গণনা মেশিন বসিয়েছে।
মন্দিরে দান করতে আসা লক্ষাধিক ভক্তদের জন্য ১০টি কম্পিউটারাইজড কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও রামলালার সামনে ছয়টি বড় দান বাক্স রাখা রয়েছে।
দিন দিন বাড়ছে অনুদানের পরিমাণ। অনুদানের টাকা গণনার জন্য অবিলম্বে প্রয়োজন একটি বড় ঘরের। নিরাপত্তার কারণে সেই ঘরেই অবশ্যই থাকতে সিসি ক্যামেরা ও অন্যান্য সুযোগ-সুবিধাও।
মন্দির ট্রাস্টের দান কাউন্টার থেকে সংগ্রহ করা নগদ থেকে শুরু করে মন্দিরে জমা পড়া অনুদান গণনার সম্পূর্ণ কাজটি ব্যাঙ্কের উপর ছাড়তে চাইছে মন্দির কর্তৃপক্ষ। ভবিষ্যতে যেহেতু অনুদানের অঙ্ক বৃদ্ধি পাবে বলে আশা তাই সেক্ষেত্রে ব্যঙ্ক এবং ট্রাস্ট কর্মচারীর সংখ্যাও বাড়াবে।