আধার আতঙ্ক কাটল মুখ্যমন্ত্রীর চিঠিতে, আবীর খেলায় মাতলেন গ্রামবাসীরা

পূর্ব বর্ধমান জেলার জামালপুর সহ একাধিক এলাকার বাসিন্দারা আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে আতঙ্কিত ছিলেন। আজ মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে তারা আশ্বস্ত হয়েছেন এবং খুশিতে আবীর খেলায় মাতেন।
আধার বাতিলের চিঠি নিয়ে ভয়ের কিছু নেই। কোনও রকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না বাসিন্দারা।
চিঠি পেয়ে স্বস্তিতে বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তায় খুশিতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে আবির রঙ ছুঁইয়ে আবির খেলায় মাতেন বাসিন্দারা।
কেন্দ্র সরকার চেষ্টা করেছিল কার্ড ডিঅ্যাক্টিভেট করার। গতকাল রাতে অ্যাক্টিভেট হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্যই এটা অ্যাক্টিভেট হয়েছে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে এখানে আসেন প্রশাসন। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের পাশে আছেন এটা সকলেই বুঝতে পারছেন। অন্যদিকে, আজকেও আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
একুশে জুলাইয়ের মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে তিনি বলেন, মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। কোন অধিকারে? সে জানতে পারল না কী অপরাধ? আধার কার্ড না থাকলে সে বিদেশি? পাঁচ বছর বাদে তাঁকে শুনতে হবে সে বিদেশি। তারপর একটা কার্ড দিয়ে দেব।
এরপরেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি। মমতা বলেন, এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতার খেলায় বিশ্বাস করি।
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আশ্বস্ত জামালপুরের বাসিন্দারা। তারা আশা করছেন, ভবিষ্যতে আর কখনোই আধার কার্ড বাতিলের মতো ঘটনা ঘটবে না।