PM Kisan: কেন্দ্রের বড় আপডেট, ই-KYC না করলে বন্ধ হবে টাকা! জেনে নিন প্রকল্পের নতুন নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

কেন্দ্র সরকার জানিয়েছে যে, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান সেদিকে নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে, কৃষকদের বছরে ৬ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
তবে, এই প্রকল্পে নতুন নিয়ম চালু করা হচ্ছে। বিশেষ একটি কাজ না করলে কৃষকরা এই টাকা পাবেন না। কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি করতে হবে।
এই প্রকল্প নিয়ে কোনও জালিয়াতি বা দুর্নীতি না হয় সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সব ধরনের দুর্নীতি রুখতে কেন্দ্র সরকার ই-কেওয়াইসি বা এনপিসিআই এবং জমির তথ্য যাচাই করা বাধ্যতামূলক করেছে। কেন্দ্রের মতে, যারা এখনও কিষান ক্রেডিট কার্ড (KCC) নেননি তাদের কাছে পৌঁছানো যাবে। সেই কারণে এই যোজনার সুবিধাভোগীদের KCC প্রকল্পের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
যারা ই-কেওয়াইসি বা ANPCI করছেন না তারা ১৬ তম কিস্তির ২ হাজার টাকা পাবেন না। যদি তারা নিজেদের এই বিষয়টি ‘আপডেট’ না করেন তাহলে আর পিএম কিষান প্রকল্পের সুবিধা পাবেন না।
কী করতে হবে?
প্রথমে পিএম কিষান প্রকল্পের পোর্টালে যেতে হবে (https://pmkisan.gov.in/)। ডান পাশের ফার্মার্স কর্নারটির ‘বেনিফিসিয়ারি’ তালিকায় ক্লিক করতে হবে। সেখানে গিয়ে যাবতীয় তথ্য দিতে হবে। প্রয়োজনীয় নথি সাবমিট করতে হবে। আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP আসবে। OTP দিয়ে সাবমিট করতে হবে।
এই নিয়ম মেনে চললে কৃষকরা সহজেই PM Kisan-এর টাকা পেতে পারবেন।