পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে কয়েক হাজার কেজির অকেজো স্যাটেলাইট! আশঙ্কা মহাকাশ বিজ্ঞানীদের

ইউরোপিয়ান স্পেস এজেন্সির ERS-2 নামের অকেজো স্যাটেলাইটটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে। স্যাটেলাইটটির ওজন প্রায় ৫ হাজার ৫৭ পাউন্ড। বুধবার যে কোনও সময় এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে জ্বলতে শুরু করে দেবে। স্যাটেলাইটের কিছু অংশ পৃথিবীতে আছড়ে পড়তে পারে। জনবহুল এলাকায় টুকরোগুলি পড়ার সম্ভাবনা কম।
স্যাটেলাইটের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে পুড়ে যাবে। টুকরোগুলি সমুদ্রে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যাটেলাইট থেকে তেজস্ক্রিয় বিকিরণ হবে না।
ERS-2 স্যাটেলাইটটি ১৯৯৫ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। ২০১১ সালে এটি কাজ করার ক্ষমতা হারায়। পৃথিবীর ভূমি, মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য এটি মহাকাশে পাঠানো হয়েছিল। প্রায় ৩০ বছর ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়িয়েছে। বিজ্ঞানীরা স্যাটেলাইটটির গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছেন।
এই ঘটনাটি মহাকাশ বিজ্ঞানীদের কাছে বেশ উদ্বেগজনক।