রাজ্যসভায় অভিষেক সোনিয়া গান্ধীর, জয়ী হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

মঙ্গলবার, রাজস্থানের জয়পুর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সোনিয়া গান্ধী রাজ্যসভায় প্রবেশ করলেন। দীর্ঘ 23 বছর লোকসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করার পর এবার তিনি উচ্চকক্ষে যাত্রা শুরু করলেন।
স্বাস্থ্য এবং বয়সের কারণে লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন 77 বছর বয়সী সোনিয়া। 2024 সালের 14 ফেব্রুয়ারি, তিনি জয়পুর থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেন।
এদিকে, সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকে এবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া নিজেও চিঠিতে এই ইঙ্গিত দিয়েছেন।
সোনিয়া গান্ধীর পাশাপাশি, গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মনোনীত হয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। রাজস্থানে মোট 10টি রাজ্যসভার আসন রয়েছে। এর মধ্যে 6টি আসন কংগ্রেসের এবং 4টি বিজেপির। চুন্নিলাল গাদাসিয়া এবং মদন রাঠোর বিজেপির তরফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।