Passport: ভারতকে টপকে গেল মলদ্বীপও! আরও দুর্বল হলো পাসপোর্ট, জেনেনিন কততে ঠাঁই?

বিশ্বের দরবারে এগিয়ে যাওয়ার পরও ভারতের পাসপোর্টের শক্তি কমেছে। ২০২৩ সালে ৮৪ নম্বরে থাকা ভারত ২০২৪ সালে এক ধাপ নেমে ৮৫ নম্বরে চলে গেছে। এখন সৌদি আরব ও মলদ্বীপের চেয়েও নিচে অবস্থান করছে ভারত।
হেনলী নামক বেসরকারি সংস্থা প্রকাশ করেছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচক। এই সূচকে শীর্ষস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দ্বিতীয় স্থানে সুইডেন, ফিনল্যাণ্ড ও দক্ষিণ কোরিয়া। এই তিন দেশের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। তৃতীয় স্থানে অস্ট্রিয়া। এই দেশের নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
গত বছর ভারত ৬০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারত। এ বছর সে সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬২। তবুও সূচকে পিছিয়ে গেছে ভারত। ইরান, তাইল্যান্ড ও মালয়েশিয়া ঘোষণা করেছে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেওয়ার কথা। তবুও সূচকে পতন হয়েছে ভারতের। অন্যদিকে পাকিস্তানের স্থান ১০৬ নম্বরে এবং বাংলাদেশের স্থান ১০২ নম্বরে। অর্থাৎ এই দুই দেশের পাসপোর্ট অত্যন্ত দুর্বল। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে মলদ্বীপের। তবুও মলদ্বীপের পাসপোর্ট ভারতের চেয়ে বেশি শক্তিশালী। মলদ্বীপের পাসপোর্টধারীরা ৯৬টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।
সূচকে ভারতের পতনের কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রকাশিত হয় ‘হেনলি পাসপোর্ট সূচক’। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা