BigNews: ফের হিন্দু রাষ্ট্র হবে ভারতের প্রতিবেশী এই দেশ? আলোচনায় বসলো কংগ্রেস

২০০৬ সালে নেপাল রাজতন্ত্রের অবসানের দুই বছর পর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে ফের জোরালো হয়েছে নেপালকে হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে দেওয়ার দাবি।**

এই দাবি তুলেছেন নেপালি কংগ্রেসের প্রায় ২২ জন সদস্য। তারা ইতিমধ্যে একটি পিটিশন ও স্বাক্ষরিত করেছেন। তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তা গ্রহণ করে নি।**

নেপালের ৮১% মানুষ হিন্দু। সম্প্রতি বসন্ত পঞ্চমীর আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে সেই দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিকে। এই বিষয়টি আরও বেশি করে নেপালকে হিন্দু রাষ্ট্র করার দাবিতে বাড়তি রসদ জুগিয়েছে।**

২০০৮ সালে রাজতন্ত্রের অবসানের পর নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ এখানে হিন্দুই। সংশ্লিষ্ট মহলের একাংশের বিশ্বাস, নেপালকে ফের হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল।**

নেপালে হিন্দু রাষ্ট্রের দাবি সম্প্রতি অনেক বিতর্কের জন্ম দিয়েছে। এই দাবির সমর্থকরা বলছেন, নেপালের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু এবং এই দেশের সংস্কৃতি ও ঐতিহ্য হিন্দুধর্মের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অন্যদিকে, বিরোধীরা বলছেন, ধর্মনিরপেক্ষতা নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করে।