‘এই জ-লাইন দিয়ে আমার হাতের শিরা কেটে দাও..’, কার্তিক ছবি পোস্ট করা মাত্রই উপচে পড়ছে কমেন্ট

কার্তিক আরিয়ান বলিউডের একজন জনপ্রিয় তরুণ অভিনেতা। ‘মনোলগ-ম্যান’ খ্যাত এই অভিনেতার হাতে এখন একগুচ্ছ প্রোজেক্ট। ‘আশিকি ৩’, ‘ভুলভুলাইয়া ৩’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ – এই সব ছবিতেই তিনি অভিনয় করবেন।

সম্প্রতি, কার্তিক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে চেকার ব্লেজার এবং কালো শার্টে হাজির হয়েছিলেন। শার্টের উপরের বোতামগুলো খোলা থাকায় তার অ্যাবস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

কার্তিকের এই কিলার লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই তার জ-লাইন নিয়ে মজার মন্তব্য করেছেন।একজন লেখেন, ‘এই জ-লাইন দিয়ে আমার হাতের শিরা কেটে দাও’, আরেক মহিলা ফ্যান লেখেন- ‘কার্তিক আমার বাড়ির সবজি তোমার এই জ-লাইন দিয়ে কাটা যাবে, দেবে প্লিজ?’ নিঃসন্দেহে নায়কের কিলার লুকে ফিদা সব্বাই।

কার্তিকের আগামী ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’। এই ছবিতে তিনি প্যারা অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করবেন।

‘ভুলভুলাইয়া ৩’-এও কার্তিক অভিনয় করবেন। এই ছবিতে অরিজিন্যাল মঞ্জুলিকা, বিদ্যা বালানও থাকবেন।’আশিকি ৩’ পরিচালনা করবেন অনুরাগ বসু। খবর রয়েছে, এই ছবির নাম ‘তু আশিকি হ্যায়’ রাখা হতে পারে।কার্তিকের এই সব ছবি আগামী বছর মুক্তি পাবে।