PM Modi: ‘লালকেল্লা থেকেই দেশকে বিশ্বাস করিয়েছিলাম’,-নির্বাচনের আগে আত্মবিশ্বাসী মোদী

লোকসভা ভোট আসন্ন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে নিজের আধ্যাত্মিক পাশ তুলে ধরছেন। সম্প্রতি তিনি সম্বলের কল্কি ধামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন এবং তার সাথে সাথে নিজের আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করেছেন।

মোদী বলেন, “একের পর এক আধ্যাত্মিক অনুভূতি, সাংস্কৃতিক গৌরব অনুভব হচ্ছে আমার। এর থেকে বড় সৌভাগ্য আর কী হতে পারে। বিশ্বনাথ ধামের বৈভবকে কাশীনাথ ধামে দেখেছি। মহাকালের মহালোকের মহিমা দেখেছি। সোমনাথের বিকাশ দেখেছি। কেদারধামের পুনর্নির্মাণ দেখেছি। একদিকে যেমন তীর্থস্থানের বিকাশ হচ্ছে অন্যদিকে, অত্যাধুনিক প্রযুক্তিকেও কাজে লাগানো হচ্ছে। মন্দির নির্মাণ হচ্ছে আবার মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে। বিদেশ থেকে প্রাচীণ মূর্তি যেমন আসছে তেমন বাণিজ্যেও লগ্নি হচ্ছে।”

মোদী নিজের সময়কালে দেশের উন্নয়নের তালিকাও তুলে ধরেন। তিনি বলেন, “সময়ের কালচক্র ঘুরে গিয়েছে। এক নতুন সময় আমাদের দরজায় কড়া নাড়ছে। এই আগমনকে প্রাণ ভরে স্বাগত জানাই। লালকেল্লা থেকে দেশকে বিশ্বাস করিয়েছিলাম, এই সময়টাই সঠিক সময়। যেদিন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, আমি বলেছিলাম ২২ জানুয়ারি থেকে নতুন কালচক্রের সূচনা হয়েছিল। প্রভু শ্রীরাম যখন শাসন করেছিলেন তার প্রভাব হাজার বছর ছিল।