৩০ মিনিটের মধ্যে ব্যাগ দিতে হবে যাত্রীদের, বিমানবন্দরে লাগেজ ডেলিভারির নতুন নিয়ম

ব্যুরো অফ সিভিল এভিয়েশন (BCAS) 7টি বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে যে, যাত্রীদের বিমান থেকে নামার 30 মিনিটের মধ্যে তাদের লাগেজ হাতে তুলে দিতে হবে। এই নির্দেশিকা কার্যকর হবে 26 ফেব্রুয়ারির মধ্যে।
বিমানের ইঞ্জিন বন্ধ হওয়ার 10 মিনিটের মধ্যে প্রথম ব্যাগ ব্যাগেজ বেল্টে আসতে হবে। 30 মিনিটের মধ্যে সকল যাত্রীর ব্যাগ ব্যাগেজ বেল্টে পৌঁছে যেতে হবে।
যে সমস্ত বিমানসংস্থাকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্য়ে অন্য়তম হল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশা, ভিস্তারা, এআইএক্স কানেক্ট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ও স্পাইস জেট।
বিমানবন্দরগুলিতে নিয়মিত নজরদারি করা হবে। বিমান সংস্থাগুলিকে তাদের ব্যাগেজ পরিচালনা ব্যবস্থা উন্নত করতে বলা হবে। যাত্রীদের তাদের ব্যাগ দ্রুত পেতে সাহায্য করার জন্য প্রযুক্তি ব্যবহার করার জন্য বিমান সংস্থাগুলিকে উৎসাহিত করা হবে।
বিমান যাত্রীদের কাছে এই ঘোষণা যথেষ্ট স্বস্তিদায়ক। কারণ বিমান থেকে নামার পরে যাতে সহজেই ও কম সময়ের মধ্যে লাগেজ পাওয়া যায় সেটা অনেকেই চান। সেক্ষেত্রে এই নির্দেশিকা এবার কতটা কার্যকরী হয় সেটাই দেখার।