OMG! বিমানবন্দরে নেই হুইলচেয়ার, হেঁটে মৃত্যু হলো যাত্রীর, জবাব চাইলো ডিজিসিএ

ভারতের মুম্বাই বিমানবন্দরে হুইলচেয়ারের অভাবে হেঁটেই অভিবাসন দফতরে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল এক যাত্রীর। ঐ লজ্জাজনক ঘটনা নিয়ে ঘুম ভেঙে নড়েচড়ে বসল বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ।

টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে। আগামী সাত দিনের মধ্যেই ঐ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ডিজিসিএ’র কারণ দর্শানো নোটিশ নিয়ে অবশ্য মন্তব্য করতে চায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

গত সোমবার নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে স্ত্রীর সঙ্গে মুম্বাইয়ের শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন অশীতিপর এক ভারতীয় বংশোদ্ভূত যাত্রী। বিমান বুকিংয়ের সময় নিজের এবং স্ত্রীর জন্য দু’টি হুইলচেয়ারের আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে নামার পরে ঐ যাত্রী জানতে পারেন, হুইলচেয়ারের অভাব থাকায় তাদের দুজনকে ঐ সুবিধা দেওয়া যাচ্ছে না। একজনকে হুইল চেয়ার বরাদ্দ করা যাবে।