Awas Yojana : আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে মে মাসেই? প্রস্তুতি শুরু নবান্নর

কেন্দ্রের তহবিলের অপেক্ষা না করেই রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আবাস যোজনার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রের তহবিল না আসলে ধাপে ধাপে আবাস যোজনার ঘর প্রাপকদের টাকা পাঠানো হবে।
আগামী ১ ও ২ মার্চ পঞ্চায়েত স্তরে বৈঠকে বসবেন সরকারি আধিকারিকরা।
রাজ্য সরকারের দাবি, কেন্দ্র এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পাঠায়নি।রাজ্যে প্রায় ৩৩ লাখ আবাস যোজনার উপভোক্তা রয়েছে।
প্রথম ধাপে ১১ লাখ উপভোক্তাকে টাকা দেওয়া হবে।বাকি ২২ লাখ উপভোক্তাকে ধাপে ধাপে টাকা মেটানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
প্রক্রিয়া:
১ ও ২ মার্চ পঞ্চায়েত স্তরের বৈঠকে আবাস যোজনার প্রাপকদের ডাকা হবে।বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন সরকারি আধিকারিকরা।শেষ মুহূর্তে প্রকৃত অর্থ প্রাপকদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নেওয়া হবে।
অর্থায়ন:
প্রথম ধাপে ১১ লাখ আবাস যোজনার অর্থ প্রাপকদের টাকা মেটাতে গেলে রাজ্য সরকারের ভাঁড়ার থেকে খরচ হবে ১৫ হাজার কোটি টাকা।বাকি ২২ লাখ উপভোক্তাকে টাকা পাঠানোর জন্য রাজ্যের প্রয়োজন হবে আরও প্রায় ৩০ হাজার কোটি টাকা।
কেন্দ্রের ভূমিকা:
গত ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারের তরফে টিম পাঠানো হয় আবাস যোজনার প্রকৃত প্রাপকদের তালিকা প্রস্তুতির জন্য।সেখানে ১১ লাখ উপভোক্তাকে অর্থ মঞ্জুর করার জন্য সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার।তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই আবাস যোজনার টাকা পাঠানো হয়নি বলে অভিযোগ তুলেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা দেওয়ার ব্যাপারে আগেই ঘোষণা করা হয়েছিল।২১ ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে।