পদ্মা নদীতে ধরা পড়ল ২৭ কেজির কাতলা, দাম শুনলে চমকে যাবেন আপনিও

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে পেল্লাই সাইজের একটি বিশাল কাতলা মাছ। এর ওজন ছিল ২৬ কেজি ৭০০ গ্রাম! এত বড় কাতলা মাছ দেখে চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ী সকলেই।
এই বিশাল কাতলা মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরে আবার বিক্রি করে ৫৬ হাজার টাকা লাভ করেন ব্যবসায়ী।
শুক্রবার সকালে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর অংশে বলরাম হালদার নামের এক মৎস্যজীবী জালে মাছটি ধরা পড়ে।
বলরাম হালদার মাছটি বিক্রি করতে আসেন রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে। সেখানের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে তিনি সেই মাছ ৫৬ হাজার টাকায় বিক্রি করেছেন কুমারখালী হেলথকেয়ার কোম্পানির মালিককে।
এখন পদ্মা নদীতে জলের পরিমাণ কম। রাজবাড়ী জেলা মৎস্য আধিকারিক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘এখন নদীতে জল কম। তাছাড়া বিভিন্ন জায়গায় চর পড়েছে। এর ফলে কমেছে মাছের আবাসস্থল এবং ঘুরে বেড়ানোর জায়গা।’ তিনি জানান, এখন পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।