মধ্যবিত্তের পকেটে স্বস্তি! পাইকারি বাজারে সস্তা সবজি ও ডাল

সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য দারুণ খবর। ক্রমেই কমছে দেশের মুদ্রাস্ফীতির হার। জানুয়ারি মাসেও পাইকারি মুদ্রাস্ফীতি নিয়ে মিলল সুখবর। সম্প্রতি দেশে খুচরো মুদ্রাস্ফীতি তিন মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। সেই একই ছবি দেখা গেল পাইকারি মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও। খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতির হারে এই নিম্নমুখী রেট লক্ষ্য করা গিয়েছে।
পাইকারি মুদ্রাস্ফীতির হার:
2023 সালের ডিসেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল 0.73 শতাংশ।2024 সালের জানুয়ারিতে এই হার নেমে এসেছে 0.27 শতাংশে।
ঠিক এক বছর আগে, অর্থাৎ 2023 সালের জানুয়ারিতে এই মুদ্রাস্ফীতির হার ছিল 4.8 শতাংশে।
খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি:
2024 সালের জানুয়ারিতে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার রয়েছে 6.85 শতাংশ, যা 2023 সালের ডিসেম্বরে ছিল 9.38 শতাংশ।জানুয়ারিতে সবজির মুদ্রাস্ফীতির হার রয়েছে 19.71 শতাংশ যা, আগের মাসে ছিল 26.3 শতাংশ।ডালের মুদ্রাস্ফীতিও জানুয়ারি মাসে কমেছে। ডালের পাইকারি মূল্যস্ফীতি জানুয়ারিতে নেমে এসেছে 16.06 শতাংশে ও ফলের পাইকারি মুদ্রাস্ফীতি কমে হয়েছে 1.01 শতাংশ।
খাদ্যপণ্যের দাম কমেছে:
জানুয়ারি মাসে খাবারের পণ্যে মুদ্রাস্ফীতি কমেছে।ডিসেম্বর মাসে পাইকারি খাদ্য মুদ্রাস্ফীতির হার ছিল 5.39 শতাংশ।জানুয়ারি মাসে এই হার কমে দাঁড়িয়েছে 3.79 শতাংশ।ডাল ও সবজির দাম কমার পাশাপাশি খাদ্যপণ্যের দামও সস্তা হয়েছে।
উৎপাদন পণ্যের মুদ্রাস্ফীতি:
উৎপাদন খাতেও মুদ্রাস্ফীতি কমেছে।2023 সালের ডিসেম্বরে উৎপাদন খাতে মুদ্রাস্ফীতির হার ছিল – 0.71 শতাংশ।জানুয়ারি মাসে এই পরিসংখ্যান নেমে এসেছে – 1.15 শতাংশে।
মুদ্রাস্ফীতির হার কমে যাওয়া সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের জন্য সুখবর।এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক লক্ষণ।