রহস্যময় দ্বীপরাষ্ট্র, যেখানে নেই কোনও রাজধানী

বিশ্বের অধিকাংশ দেশেরই রাজধানী রয়েছে। কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় অবস্থিত নাউরু নামক একটি দেশ রয়েছে যার কোন রাজধানী নেই।

ভ্যাটিকান সিটি এবং মোনাকা ব্যতীত অন্য সকল দেশের চেয়ে ছোট। জনসংখ্যা ৯,৪০০। ইয়ারেনকে অনেকে রাজধানী মনে করলেও, এটি দ্বীপের দক্ষিণের একটি স্থান যেখানে গুরুত্বপূর্ণ ভবনগুলি অবস্থিত।

রাজধানী না থাকলেও, একটি পার্লামেন্ট হাউস রয়েছে। তাইওয়ান এবং অস্ট্রেলিয়ার দূতাবাস রয়েছে। বিমানবন্দর রয়েছে, ২০০৫ সাল পর্যন্ত জেট বিমান অবতরণ করত।

নাউরু বিশ্বের সবচেয়ে কম পরিদর্শন করা দেশ। দেশটি ২০০২ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘে যোগ দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন বা ইউপোরীয় অর্থনৈতির অঞ্চলের সদস্যও নয়।

নাউরুর সৌন্দর্য মনোমুগ্ধকর হলেও, পর্যটকের ভিড় বিশেষ হয় না। এ কারণেই এখানকার সৌন্দর্য ও স্নিগ্ধতা এখনও অটুট রয়েছে।