সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল, সুকান্তের নেতৃত্বে SP অফিস ঘেরাও, পুলিশের লাঠিচার্জের অভিযোগ

সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেড ভেঙে মিছিলে এগিয়ে যেতে চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশের সাথে ধাক্কাধাক্কি ও ধ্বস্তাধ্বস্তি। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ, মহিলা কর্মীদের হেনস্থা করেছে পুলিশ। পুলিশের দাবি, ইট ছুঁড়েছিল বিজেপি কর্মীরা। ১৪৪ ধারা জারি করা হয়েছে বসিরহাট জেলা পুলিশ দফতর চত্বরে।
হাইকোর্টের নির্দেশে ১৪৪ ধারা বাতিল। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তদের গ্রেফতার না করে ১৪৪ ধারা জারি করা যায় না। ইন্টারনেট বন্ধের কারণ স্পষ্ট নয় বলে মন্তব্য আদালতের।
মঙ্গলবার দুপুরে বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল বের করে বিজেপি। হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে বসিরহাট যান সুকান্ত ও অন্যান্য বিজেপি নেতারা।পুলিশের বাধা উপেক্ষা করে এসপি অফিসের সামনে পৌঁছান বিজেপি কর্মীরা। ধাক্কাধাক্কি ও ধ্বস্তাধ্বস্তির পর বসে পড়েন সুকান্ত সহ বিজেপি কর্মীরা।
স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে ‘আদালত বান্ধব’ হিসেবে নিয়োগ করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঘটনাস্থলে যান।
এই ঘটনা রাজ্যের রাজনীতিতে তীব্র তরঙ্গ তৈরি করেছে। বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।