সরস্বতী পুজোর আগেই জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীর মাছে মুখে হাসি ইলিশ প্রেমীদের

বাঙালির জীবনে উৎসবের আনন্দ অপরিসীম। আর উৎসব মানেই জমিয়ে খাওয়াদাওয়া। সামনেই সরস্বতী পুজো। অনেক বাড়িতেই নিরামিষ খাবার রান্না করা হলেও, অনেকেই আমিষ খেতেও পছন্দ করেন। আর তাদের জন্যে দারুণ খবর! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকে উঠছে ইলিশ!

নদীতে ইলিশ!

এবার গভীর সমুদ্রে নয়, মুড়িগঙ্গা নদীর মোহনায় উঠছে ইলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট নৌক নিয়ে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে যাচ্ছেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। ঘোড়ামারা দ্বীপের কাছে জাল ফেললেই উঠে আসছে জলের রুপোলি শস্য। এছাড়া সাগরদ্বীপ, নিশ্চিন্তপুরের মুড়িগঙ্গা নদীর মোহনাতেও জালে জড়াচ্ছে সুস্বাদু এই মাছ।

অস্বাভাবিক ঘটনা

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্রের মতে, এটি একটি অস্বাভাবিক ঘটনা। সাধারণত এই সময়ে নদীতে ইলিশের দেখা পাওয়া যায় না। তবে ইলিশ মাছ মাঝেমধ্যে নিজেদের চরিত্র বদল করে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। হয়ত তেমনই আবার এখন নদী থেকে ইলিশ মিলছে।

মৎস্যজীবীদের আনন্দ

মৎস্যজীবীরা জানাচ্ছেন, ইলিশ মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। নদীতে খুব একটা পাওয়া যায় না। কিন্তু এখন বিভিন্ন সাইজের ইলিশ উঠছে জালে। এমনকী এক কিলো ওজনেরও মাছ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে এক একটি ছোট নৌকা গত কয়েক দিন ধরে গড়ে প্রায় ৩০ কিলোগ্রাম করে মাছ পাচ্ছে বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা। ফলে খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ ইলিশ।

বাজারে ইলিশের দাম

নদী থেকে পাওয়া ইলিশ মাছের স্বাদ খুব ভালো হয়। খোলা বাজারের বিক্রেতারা জানাচ্ছেন, যে মাছগুলি আসছে, সেগুলি একদম টাটকা। ফলে দামও ভালো পাওয়া যাচ্ছে। ৪০০ থেকে ৫০০ গ্রাম ইলিশ বিকোচ্ছে ৬০০ টাকা কেজি দরে। আর ৬০০ থেকে ৮০০ গ্রাম মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে। আর এক কেজি ওজনের মাছের দাম উঠেছে ১২০০ টাকা পর্যন্ত।

সরস্বতী পুজোর আনন্দ

অসময়ের এই ইলিশ হাসি ফুটিয়েছে ভোজনরসিকদের মুখে। সরস্বতী পুজোর আগে এই সুখবর বাজারে ইলিশের সরবরাহ