রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি, জেনেনিন গেরুয়া শিবিরের ভরসা কার উপর?

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে শমীক ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছে বিজেপি। রবিবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর শনিবার সন্ধ্যায় বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে।
বিধানসভার বিধায়ক সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে একটি আসনে বিজেপির জয় নিশ্চিত।
দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। সুবক্তা হিসেবে পরিচিত। দলের অবস্থান সম্পর্কে স্পষ্ট যুক্তিতে দলের প্রতিনিধিত্ব করতে দক্ষ। দীর্ঘদিন ধরে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করছেন। আগামী দিনে রাজ্যসভায় বিজেপির ভাবধারা ও আদর্শ এবং জনসাধারণের সমস্যা সম্পর্কে বক্তব্য পেশ করবেন।
রাজ্য বিজেপিকে সুশৃঙ্খল এবং তথ্য সহকারে উপস্থাপন করার জন্য। রাহুল সিনহার সময় থেকেই বিজেপির মুখপাত্রের দায়িত্বে। রাজ্য বিজেপির অন্দরে মাঝেমধ্যেই নানা শিবিরের অন্তর্দ্বন্দ্বের কথা উঠে আসলেও সব পক্ষের সঙ্গেই সখ্যতা রয়েছে।
কিছুদিন আগেই রাজ্য বিজেপির লোকসভা নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাথায় আনা হয় শমীক ভট্টাচার্যকে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছেন। রাজ্য বিজেপির তরফে নাম বাছাইয়ের জন্য কয়েকদিন আগেই চারটি নাম পাঠিয়েছেন শুভেন্দু -সুকান্তরা। তার মধ্যে থেকেই শমীক ভট্টাচার্যের নাম বেছে নিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।