“সরকার গঠন করার মতো আসন নেই”-জানালেন নওয়াজ শরীফ

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) বৃহত্তম দল। তবে তবে সরকার গঠন করার মতো সংখ্যা (আসন) নেই।
শুক্রবার লাহোরে পিএমএল-এন কেন্দ্রীয় সচিবালয়ে নওয়াজ শরীফ এ কথা বলেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শরীফ বলেন, নির্বাচনের পর সবচেয়ে বড় দল পিএমএলএন। দেশকে কঠিন সময় থেকে বের করে এনেছি এবং আবারও করবো। সরকার গঠনের জন্য সব দলকে একত্রিত হওয়া উচিত এবং আমরা তাদের পাকিস্তানকে সংকট থেকে মুক্তি দিতে আমাদের সঙ্গে বসতে আমন্ত্রণ জানাই।
সরকার গঠন করার মতো সংখ্যা নেই স্বীকার করে পিএমএল-এন প্রধান বলেন, সবদল মিলে সরকার গঠন করা উচিত এবং সংকট থেকে উত্তরণে অন্যান্য দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।
পাকিস্তানকে ‘পরিবর্তন’ করতে অন্যান্য দলের সঙ্গে একত্রে বসতে চান বলেও জানিয়ে নওয়াজ শরীফ বলেন, অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত ম্যান্ডেটকে সম্মান করি।