সন্দেশখালিতে ফের উত্তেজনা, জমি দখলের অভিযোগে তৃণমূল নেতার ফার্ম পোড়াল গ্রামবাসীরা!

তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার জোর করে জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেছো ভেড়ি তৈরি করেছেন।সামন্ত প্রভুদের মতো আচরণ করে গ্রামবাসীদের নিজেদের জমিতেই বেগার খাটতে বাধ্য করা হতো। মজুরি চাইলে প্রহার ও নির্যাতনের অভিযোগ।
শুক্রবার সকাল থেকে সন্দেশখালিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে। গ্রামবাসীরা জমি দখলের অভিযোগে তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার জোর করে তাদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেছো ভেড়ি তৈরি করেছিলেন।
পুলিশ প্রশাসন গত একমাসের বেশি সময় ধরে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহাজাহান শেখকে খুঁজে বের করতে পারেনি। আজ সকাল থেকে এলাকায় বহিরাগত প্রবেশ করলেই পুলিশি বাঁধার মুখে পড়তে হচ্ছে। গ্রামবাসীরা লাঠি-ঝাঁটা নিয়ে বিক্ষোভ করছে এবং শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।
সন্দেশখালিতে গত বুধবার থেকে উত্তেজনা চলছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতারা জোর করে তাদের জমি দখল করে নিচ্ছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।