ফের উত্তেজনা সন্দেশখালিতে, গ্রামবাসীদের তাড়া থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ তৃণমূল কর্মীদের!

বুধবার সন্দেশখালিতে তৃণমূলের মিছিলে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে পালটা মিছিল বের করেন গ্রামবাসীরা।
পুলিশের হস্তক্ষেপেও উত্তেজনা থামেনি এবং লাঠি-সোটা নিয়ে তৃণমূলকর্মীদের তাড়া করেন গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে কয়েকজন তৃণমূলকর্মী কালিন্দী নদীতে ঝাঁপ দেন। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের অত্যাচারে দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমিতে চাষ করতে পারছেন না।
ইডির উপর হামলার ঘটনার পর ৩৩ দিন পরে ফের উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকর্মীদের নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ক্যামেরাবন্দি। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়া মোড়ে তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির গোয়েন্দারা। তার পর থেকে রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়।