বলেছিলেন গুঠকার বিজ্ঞাপন করবেন না! শাহরুখ-অজয়ের সঙ্গে গুঠকার বিজ্ঞাপনে অক্ষয় কুমার

অক্ষয়কুমার (Akshay Kumar) বরাবর সুস্থ জীবনযাত্রায় বিশ্বাস করেন। তাঁকে কোনোদিন কোনো নেশার দ্রব্যের বিজ্ঞাপনে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি ‘বিমল’ পানমশলার অ্যাডে তাঁকে দেখা যেতেই শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যেই ভাইরাল হল অক্ষয়ের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয় বলছেন, তাঁর কাছে বিভিন্ন গুটখা কোম্পানির বিজ্ঞাপনের প্রস্তাব আসে। তাঁরা বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতে চান অক্ষয়কে। কিন্তু ভারতের সুস্থতার জন্য তিনি এই ধরনের বিজ্ঞাপন করবেন না, বলেন অক্ষয়। এটি ছিল 2018 সালের সাক্ষাৎকার। একটি বিশেষ ইভেন্টের প্রোমোশনে এসে অক্ষয় এই সাক্ষাৎকার দিয়েছিলেন।

কিন্তু সব কিছুই বদলে গেল 2022 সালে এসে। সম্প্রতি শাহরুখ খান (Shahrukh Khan)-এর সঙ্গে অক্ষয়কে দেখা যাচ্ছে ‘বিমল’ পানমশলার অ্যাডে। সেই অ্যাডে রয়েছেন অজয় দেবগণ (Ajay Devgan)-ও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *