OMG! নিজের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতার ভিডিও বানিয়ে বান্ধবীকে ব্ল্যাকমেল,গ্রেফতার শিক্ষিকা

প্রেমিকের সঙ্গে বান্ধবীকে প্রেম করতে ইন্ধন যুগিয়েছেন। তারপর তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে সেই বান্ধবীকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক স্কুলশিক্ষিকা। একই অভিযোগে পাকড়াও হয়েছেন শিক্ষিকার প্রেমিকও। সম্প্রতি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আটক স্কুলশিক্ষিকা একটি বেসরকারি স্কুলে পড়ান। তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কলকাতা মেট্রোয় কর্মরত এক যুবকের।
কলকাতার সার্ভে পার্কের বাসিন্দা রাজরূপা (নাম পরিবর্তিত) যে স্কুলে পড়াতেন, সেখানকারই শিক্ষিকা ছিলেন ব্ল্যাকমেলের শিকার ওই নারী। রাজরূপার মাধ্যমে তার আলাপ হয় নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা চিরঞ্জিৎ মিত্রের (নাম পরিবর্তিত)। মেট্রোরেলের ওই কর্মী রাজরূপার সঙ্গে সম্পর্কের পাশাপাশি নির্যাতিতার সঙ্গেও ‘ঘনিষ্ঠ’ হন। তিন জন মিলে মাঝেমধ্যে নানা জায়গায় ঘুরতে যেতেন। একসঙ্গে খাওয়াদাওয়া করতেন। পুলিশ সূত্রে খবর, রাজরূপার ‘ইন্ধনেই’ নির্যাতিতার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন চিরঞ্জিৎ।
নির্যাতিতা তার বাড়িতে একাই থাকেন। এক দিন তার বাড়িতে যাওয়ার জন্য রাজরূপা এবং চিরঞ্জিৎকে নিমন্ত্রণ করেন। সেই সূত্রে নির্যাতিতার বাড়িতে যান ওই শিক্ষিকা এবং তার প্রেমিক। তিন জনে খাওয়াদাওয়া করেন।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ওই দিন রাতে রাজরূপা এবং চিরঞ্জিৎকে থেকে যেতে বলেন। তারাও থেকে যান। রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন চিরঞ্জিৎ। আর সেটা ভিডিও করে রাখেন তার বান্ধবী।
নির্যাতিতার অভিযোগ, সেই ভিডিও দেখিয়ে পরে রাজরূপা এবং চিরঞ্জিৎ দু’জনেই তাকে ব্ল্যাকমেল করা শুরু করেন। মেট্রোরেলের কর্মী চিরঞ্জিৎ (নাম পরিবর্তিত) তার কাছ থেকে ২০ লক্ষ টাকা নেন। তা ছাড়াও সোনার গয়নাও দিয়ে দিতে হয়েছে তাকে।
নির্যাতিতা জানান, তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু আবারও রাজরূপা এবং চিরঞ্জিৎ মোটা অঙ্কের টাকা দাবি করেন তার কাছে। কোনও উপায়ন্তর না দেখে তিনি পুলিশের দ্বারস্থ হন।
এদিকে তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে সোমবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে মোবাইল।
এই ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই এর চেয়ে বেশি কোনও তথ্য দেওয়া যাবে না।’
সূত্র: আনন্দবাজার