“আমাদের ছেলেরা ক্ষেপে গেলে…”-আডবানিকে ভারতরত্ন দেওয়া নিয়ে হুঁশিয়ারি দিলো মুসলিম ধর্মগুরু

লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির মিশ্র প্রতিক্রিয়া এসেছে।

মৌলানা তওকীর রজা, ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রতিষ্ঠাতা, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “এটা ভারতরত্নের অপমান। উনি আজীবন সাম্প্রদায়িকতার রাজনীতি করেছেন। যার জেরে দেশে বিদ্বেষ ছড়িয়েছে।” তিনি আরও বলেছেন, “মুসলিমরা সর্বদা দেশপ্রেম দেখিয়েছে। কিন্তু, আমাদের যুবরা আজ যদি কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে হিন্দুস্থানে গৃহযুদ্ধ বেঁধে যাবে।”

AIMIM সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও আডবানিকে ভারতরত্ন দেওয়ার বিরোধিতা করেছেন।

মৌলানা তওকীর আরও বলেছেন, “ভারতরত্ন সম্মানটির অবমাননা করা হল। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তাঁকে দেওয়া উচিত যিনি ভালো কাজ করেছেন। দেশে উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। লালকৃষ্ণ আডবানি জঘন্য কাজ করেছেন। দেশে ঘৃণা এবং বিভাজনের রাজনীতি করেছেন। এমন একজনকে ভারতরত্ন সম্মান কেন?”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আডবানিকে শুভেচ্ছা জানিয়েছেন। RJD সাংসদ মনোজ ঝাঁ বলেছেন, “এটা BJP-র সিদ্ধান্ত। আমাদের দাবি, রাম মনোহর লোহিয়াকেও ভারতরত্ন দেওয়া হোক।”

আডবানির পুত্র জয়ন্ত আডবানি তাঁর বাবাকে ভারতরত্ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।