BUDGET 2024: রেলের জন্য করা হলো ৬ টি বড় ঘোষণা, উপকৃত হবে কোটি কোটি দেশবাসী

আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন দেশের নতুন আর্থিক বছরের বাজেট পেশ করার সময় ঘোষণা করলেন রেল মন্ত্রক নিয়ে নতুন পরিকল্পনা। তিনি জানালেন –

দেশজুড়ে ৩ টি নতুন রেল করিডোর তৈরী করা হবে।

ইলেকট্রিক ট্রেনের প্রচার করা হবে।

৪০ হাজার সাদাহরণ কোচ কে পরিবর্তন করা হবে বন্দে ভারত কোচে। সেই সাথে যাত্রীবাহী ট্রেনের পরিচালনা পদ্ধতি আরও উন্নত করা হবে। রেল ট্রাফিক কমানো হবে। সেই সাথে মালবাহী চার্জ কমানো হবে।

প্রসঙ্গত, অর্থমন্ত্রীর বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে গতিশীল করা, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশের সার্বিক উন্নয়ন সাধন করা। এছাড়াও, বাজেটের মাধ্যমে সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা।

আজ সকাল থেকেই অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে দেশের বাজেট অধিবেশন নিয়ে। আজই নির্ধারিত হয় দেশের আগামী আর্থিক বছরের আর্থিক নীতি কেমন হবে সেই গতি পথ।