করোনা: ১ দিনে আক্রান্ত ১৬১০৩ জন, বাড়ছে মৃত্যু সংখ্যা! ফের ভারতে বাড়ছে করোনা

দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। এদিন মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩১ জনের। এনিয়ে দেশে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি গিয়েছেন ১৩ হাজার ৯২৯ জন।

এইমুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন। দেশে মৃত্যর হার বাড়াচ্ছে চিন্তা। বিশেষজ্ঞরা আশংকা করছেন করনার চতুর্থ ঢেউয়ের। ফের পালন করা উচিত সরকারি বিধি নিষেধ গুলি।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *