BUDGET2024: বিনামূল্যে মিলবে বিদ্যুৎ, বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন আজ সংসদে বাজেট পেশ করছেন। বাজেট বক্তৃতায় তিনি করলেন বড় ঘোষণা। তিনি আজ জানিয়েছেন আগামী ৫ বছরের মধ্যে দেশের বাড়ি বাড়ি সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার উদ্যোগ নিতে চলেছে।

আর এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুতের বিল যেমন কমবে, তেমন বহু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বিনামূল্যে। সেই সাথে তিনি আজ বাজেট অধিবেশনে র্যাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গ টানেন নির্মলা।

অর্থমন্ত্রীর বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে গতিশীল করা, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশের সার্বিক উন্নয়ন সাধন করা। এছাড়াও, বাজেটের মাধ্যমে সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা।

আজ সকাল থেকেই অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে দেশের বাজেট অধিবেশন নিয়ে। আজই নির্ধারিত হয় দেশের আগামী আর্থিক বছরের আর্থিক নীতি কেমন হবে সেই গতি পথ।