SPORTS: বিশ্বকাপে করেছেন জোড়া সেঞ্চুরি, হার্দিকের জায়গায় তরুণ ব্যাটারকে নিয়ে ভাবছে নির্বাচকরা?

এগিয়ে আসছে আইপিএল এবং তারপর টি-২০ বিশ্বকাপ। এই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ভারতীয় দলের অবস্থা মোটেও ভালো নয়। কারণ দলে একেরপর এক প্লেয়ারের চোট। সবচেয়ে বেশি চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া।
ওডিআই বিশ্বকাপের সময় চোট পাওয়ার পর হার্দিক এখনও পুরোপুরি সুস্থ হননি। তিনি নিজের বোলিং ও জিম সেশনে ভিডিও শেয়ার করে সুস্থ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তবে নির্বাচকরা হার্দিকের উপর বেশি ভরসা করতে রাজি নন। কারণ গুরুত্বপূর্ণ সময়ে তাঁর চোট বারবার ভারতীয় দলকে সমস্য়ায় ফেলেছে।
হার্দিকের বিকল্প হিসেবে এখন সামনে রয়েছেন একাধিক প্লেয়ার। সেই তালিকায় এবার যুক্ত হল সরফরাজ খানের ভাই মুশির খান।
বর্তমানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলছেন মুশির খান। তিনি ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি ও একটা হাফসেঞ্চুরি করে ফেলেছেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং বিশেষজ্ঞদের মুগ্ধ করেছে। তিনি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেন ১১৮ রান, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করেন ৭৩ রান এবং নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে করেন ১৩১ রান।
মুশির খান শুধুমাত্র ব্যাট করতেই ভালো নন, তিনি বোলিংও করতে পারেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে দুটো উইকেট নিয়েছিলেন। নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে তিনিও দুটো উইকেট নিয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, মুশির খান যদি চলতি বিশ্বকাপে এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে হার্দিক পান্ডিয়ার জায়গায় তাঁকে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। ইতিমধ্যেই হার্দিকের জায়গা নেওয়ার জন্য এগিয়ে রয়েছেন শিবম দুবে, সেখানে যোগ হলেন মুশির খান।