প্রাথমিকের সব মামলা সরাল হাইকোর্ট! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর কে পেলেন দায়িত্ব?

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হল শিক্ষা সংক্রান্ত মামলা। এবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে এর আগেও এসএসসি মামলা সরানো হয়েছিল। এবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাও সরিয়ে দেওয়া হল।

হাইকোর্টের রস্টার বা দিনলিপিতে উল্লেখ থাকে হাইকোর্টের কোন বিচারপতি কোন মামলার শুনবেন। হাই কোর্টের ‘মাস্টার অফ রস্টার’ তথা প্রধান বিচারপতি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই রস্টার বা দিনলিপি নিয়ে।

মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শিক্ষার সংক্রান্ত সমস্ত মামলার এবার থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হবে। শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন এবার থেকে।

এই সিদ্ধান্তের ফলে শিক্ষা সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আর কোনও ভূমিকা থাকবে না।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত মামলা সরানোর সিদ্ধান্তের কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে আইনজীবী মহলের অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে শিক্ষা সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া আরও দ্রুত হবে।