BigNews: ভারতের ৩০ শহর হবে সম্পূর্ণ ভিক্ষুক মুক্ত! উদ্যোগ নিলো মোদী সরকার

ভারতের বিভিন্ন শহরে ভিক্ষাবৃত্তি একটি বহুল আলোচিত বিষয়। ভিক্ষাবৃত্তির মূল কারণ হিসেবে দরিদ্রতা, অশিক্ষা, প্রতিবন্ধিতা, সমাজিক বৈষম্য ইত্যাদিকে চিহ্নিত করা হয়। এই সমস্যা সমাধানে মোদী সরকারের উদ্যোগে ৩০টি শহরে সমীক্ষা ও পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভিক্ষাবৃত্তিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে মোদী সরকার ৩০টি শহরকে চিহ্নিত করেছে। এই শহরগুলির মধ্যে রয়েছে উত্তরের অযোধ্যা থেকে দক্ষিণের তিরুবনন্তপুরম পর্যন্ত বিভিন্ন ধর্মীয়, ঐতিহাসিক শৌধ, পর্যটন কেন্দ্র। এই শহরগুলিতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত প্রাপ্তবয়স্ক বিশেষত মহিলা ও শিশুদের জন্য একটি সার্ভে ও পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে।
ভিক্ষাবৃত্তিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্র সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:
৩০টি শহরের যে যে জায়গাগুলি ভিক্ষুকদের প্রাধ্যান্য লক্ষ্য করা যায় সেগুলিকে ‘হটস্পট’হিসেবে চিহ্নিত করা হবে।
২০২৬ সালের মধ্যে সেই জায়গাগুলিকে ভিক্ষুক মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই কাজের জন্য জেলা ও পৌর কর্তৃপক্ষকে সাহায্য করবে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক।
আগামী দুই বছরের মধ্যে ৩০টি শহর ছাড়াও আরও বেশ কয়েকটি অঞ্চল অন্তর্ভুক্ত হতে পারে।
ভিক্ষাবৃত্তিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্র সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে ভারতের ভিক্ষাবৃত্তির সমস্যা সমাধান হবে।
ভিক্ষাবৃত্তি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।