চাকরির খবর: ফর্ম ফিলাপ করলেই মিলবে স্থায়ী চাকরি! বাংলার এই জেলায় বিরাট সুযোগ

ঝাড়গ্রাম জেলার বেকার যুবকদের জন্য সুখবর। ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে হাওড়ার একটি জুটমিলে স্থায়ী চাকরির সুযোগ পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার ছেলেরা। তিন মাসের প্রশিক্ষণ শেষে নিয়োগপত্র হাতে পাবেন আবেদনকারীরা। এমনকী প্রশিক্ষণের সময়েও মিলবে স্টাইপেন্ড।
ঝাড়গ্রাম জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর অরুণাভ দত্ত জানান, অষ্টম শ্রেণি পাশ করা যুবকরা আবেদন করতে পারবেন। মাসে ৩০ দিন কাজ করলে বেতন মিলবে প্রায় ২১ হাজার টাকা। সঙ্গে অন্যান্য সুবিধা।
গত দু’দিন ধরে ঝাড়গ্রামে শ্রমিকমেলায় এমনই চাকরির জন্য ১৭টি আবেদন জমা পড়েছে। জুটমিল কর্তৃপক্ষ জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
অরুণাভ দত্ত বলেন, “ইতিমধ্যে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে রাজ্যের একাধিক জুট মিলে ২৬০ জন বেকার যুবকরা চাকরি পেয়েছেন।”
ঝাড়গ্রাম জেলার বেকার যুবকদের জন্য এই চাকরির সুযোগ একটি বড় স্বপ্নের সত্যি হওয়ার মতো। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি।