OMG!নাচ করার পরেই লুটিয়ে পড়লেন যুবক, ভাটপাড়া উৎসবে রহস্যমৃত্যু নৃত্যশিল্পীর

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়া উৎসবে মঞ্চ থেকে নামার সময় আচমকা পড়ে গিয়ে মৃত্যু হল এক নৃত্যশিল্পীর। মৃত যুবকের নাম সজল বারুই। তার বয়স ২২ বছর। তিনি কল্যাণীর বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চ থেকে নামতে গিয়েই হঠাৎই মাটিতে পড়ে যান সজল। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সজল বারুই একজন প্রতিভাবান নৃত্যশিল্পী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উৎসব কমিটির দায়িত্বে থাকা অমিত গুপ্তা জানান, ঘটনার পরপরই ময়নাতদন্তের জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
অন্যদিকে, ঘটনার পর ভাটপাড়া উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে।