রাম মন্দির উদ্বোধনের দিন মুসলিম পরিবারে এল পুত্র সন্তান, শিশুর নাম রাখা হল ‘রাম রহিম’

উত্তর প্রদেশের ফিরোজাবাদে এক মুসলিম পরিবারে রাম মন্দির উদ্বোধনের দিন পুত্র সন্তানের জন্ম হয়। পরিবারের সদস্যরা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সন্তানের নাম রাখেন ‘রামরহিম’।

সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন উত্তর প্রদেশের ফিরোজাবাদে এক মুসলিম পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়। পরিবারের সদস্যরা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সন্তানের নাম রাখেন ‘রামরহিম’।

জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানান, ওই মহিলা সোমবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

চিকিৎসক জৈন জানান, পরিবারের সদস্যরা জানান নবজাতকের ঠাকুমা হুসলা বানু মূলত এই নাম রাখার জন্য বলেছিলেন। পরিবারের অন্য সদস্যরাও নবজাতকের নাম ‘রামরহিম’ রাখার পক্ষে সায় দেন।

হুসনা বানুর কথায়, ‘হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই রাম রহিম নাম রেখেছি নাতির।’

অন্যদিকে কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত চিকিৎসক সীমা দ্বিবেদী জানান, সোমবার তাদের হাসপাতালে জন্ম হয়েছে ২৫ শিশুর। সদ্যোজাতদের মধ্যে ১০ কন্যা সন্তান ও ১৫ পুত্র সন্তান।

চিকিৎসক দ্বিবেদী জানান, তাঁদের হাসপাতালে জন্ম নেওয়া অনেক শিশুর নামকরণ হয়েছে ‘রাম’, ‘রাঘব’, ‘রাঘবেন্দ্র’, ‘রঘু’ এবং ‘রামেন্দ্র’।

সোমবার সম্ভল জেলার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ছয় শিশুর। ওই হাসপাতালের চিকিৎসক বন্দনা সাক্সো জানান সদ্যোজাতদের মধ্য়ে রয়েছে তিনজন পুত্র সন্তান ও তিন কন্যা সন্তান। পুত্র সন্তানের অভিভাবকরা তাদের নাম রাখেন ভগবান রামের নামেই।

ভাদোহী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্তোষ কুমার চাক জানান ৩৩ শিশুর জন্ম হয়েছে জেলা হাসপাতালে। ৩৩ শিশুর মধ্যে ১৫ পুত্র সন্তান। রাম নাম জড়িয়ে তাদেরও নামকরণ করা হয়েছে। কন্যা সন্তানদের নামকরণ হয়েছে সীতা দেবীর নামে। জানকী ও সীতার নামে করা হয়েছে তাদের নামকরণ।

এই ঘটনাটি দেশের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির এক অসামান্য উদাহরণ। এটি প্রমাণ করে যে ধর্মভেদে সকল মানুষই এক।