রাম মন্দিরের উদ্বোধনে অতিথিদের জন্য বিশেষ প্রসাদ, কী কী ছিল তাতে?

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল রাম মন্দির। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে দেশ-বিদেশের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অনেককেই সোমবার দেখা গেল রাম মন্দির প্রাঙ্গনে।
উদ্বোধনী অনুষ্ঠানে ৭০০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের পর আগত অতিথিদের জন্য বিশেষ প্রসাদের প্যাকেটের আয়োজন করা হয়েছে। একটি বাক্সের মধ্যে থাকছে কচুরি, মটর কুলচা, বাদাম বরফি। এই বাক্সের নাম ‘ভোজন প্রসাদ’। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন মন্দির প্রাঙ্গনে অতিথিদের জন্য দেশী ঘি দিয়ে তৈরি খাবার তো রয়েছেই। ঘি-এর মিষ্টি থাকছে।
এই প্রসাদের প্যাকেটে দুটি লাড্ডু, সরযূ নদীর জল, অক্ষত, সুপারি থলে এবং কলভা ছিল। প্রসাদ তৈরিতে খাঁটি দেশি ঘি, বেসন, চিনি এবং শুকনো ফল ব্যবহার করা হয়েছিল।
এই প্রসাদের প্যাকেটগুলি তৈরি করেছিল গুজরাটের ভারতী গার্ভি গুজরাট এবং সন্ত সেবা সংস্থা। এই সংস্থাগুলি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নির্দেশনায় এই প্রসাদ তৈরি করেছিল।
প্রসাদের প্যাকেটগুলি তৈরিতে ২০০ জনের একটি দল কাজ করেছিল। তারা পাঁচ হাজার কিলোর বেশি উপাদান দিয়ে এই প্রসাদ তৈরি করেছিল।
প্রসাদের প্যাকেটে থাকবে ‘তুলসি ডালও’। ভগবান বিষ্ণুর প্রিয় বলে বিশ্বাস এই তুলসি ডাল। গেরুয়া রঙের প্রসাদের প্যাকেটে এলাচের বীজও থাকবে। প্রসাদের প্যাকেটগুলি ২১ জানুয়ারি সংস্থার পক্ষ থেকে ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, অযোধ্যার রাম মন্দিরের আর একটি প্রসাদের বাক্সে থাকছে সাত রকমে খাবার। এই বাক্সে থাকবে আলু চিপস, রাম দানা লাড্ডু, গুড়ের রেবড়ি, কাজু, বাদাম, কিসমিস এবং মাখানা।