১১ দিনের কঠোর উপোস, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, প্রধানমন্ত্রী মোদীর হাতেই প্রাণ সঞ্চারিত হল রামলালার। ১১ দিনের কঠিন উপবাসের পর চরণামৃত পান করে উপবাস ভাঙলেন তিনি।
গত ১২ জানুয়ারি থেকে রাম মন্দির উদ্বোধনের জন্য ‘তপস্যা’ শুরু করেন প্রধানমন্ত্রী মোদী। অন্তরে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে ঋষি-মুণিদের দেখানো পথ অনুসরণ করেন তিনি।
গত ১১ দিন ধরে দেশের প্রধানমন্ত্রী মাটিতে কম্বল পেতে শুচ্ছিলেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উপবাস শুরু করেছিলেন। সূত্রের খবর, তিনি ১১ দিন ধরে কেবলমাত্র ডাবের জল খেয়েছিলেন। জলস্পর্শ করেননি। দিনের মধ্যে অধিকাংশ সময় রামনাম জপ করছিলেন। ধ্যানে মগ্ন ছিলেন তিনি। বেশ কিছুটা সময় মৌনব্রতও পালন করেছিলেন। ধর্মীয় পুঁথি পড়া, ঘরে সাফাই করা এবং নিজের সমস্ত গৃহস্থালির কাজ নিজেই করছিলেন মোদী।
রাম মন্দির উদ্বোধনের দিন, গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রাম মন্দির প্রদক্ষিণ করে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর আচার্য গোবিন্দ দেব গিরি মহারাজের হাত থেকে চরণামৃত পান করে উপবাস ভাঙেন তিনি।
আচার্য গোবিন্দ দেব গিরি মহারাজ প্রধানমন্ত্রী মোদীর ১১ দিনের কঠিন সংযম পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই কঠিন সংযম পালন করে প্রধানমন্ত্রী মোদী দেখিয়ে দিয়েছেন যে তিনি একজন ধার্মিক মানুষ। তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে পূরণ করেছেন।”
মোদীর এই কঠিন তপস্যার প্রশংসা করেছেন দেশের বিভিন্ন মহল থেকে। অনেকেই মনে করেন, এই তপস্যা প্রধানমন্ত্রীর আধ্যাত্মিক চেতনার পরিচায়ক।
এদিকে, রাম মন্দির উদ্বোধনের পর দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মানুষজন রাম মন্দিরকে দর্শন করতে ভিড় করছেন।