বিশেষ: রয়েছে বিষ্ণুর ১০ অবতার থেকে সূর্য-শঙ্খ-গদা! রামলালার মূর্তির এই বৈশিষ্ট্যগুলি জেনেনিন

অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছেছে রামলালার মূর্তিটি। গত বুধবার রাতেই মন্দির প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছিল মূর্তিটি। তবে সেই সময় হলুদ কাপড়ে ঢাকা ছিল মূর্তিটি। গলায় পরানো হয়েছিল গোলাপের মালা। সোমবার সকালে মুখ উন্মোচন করা হয়েছে।
রামলালার মূর্তিটি তৈরি করেছেন কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজ। এটি একটি মাত্র পাথর দিয়ে তৈরি। অর্থাৎ মূর্তিটি নির্মাণে অন্য কোনও পাথর ব্যবহার করা হয়নি। মূর্তিটির ওজন প্রায় ২০০ কেজি। উচ্চতা ৪.২৪ ফুট। প্রস্থে ৩ ফুট। মূর্তিটি রামচন্দ্রের ৫ বছরের শিশু রূপকে চিত্রিত করা হয়েছে।
রামলালার সুন্দর মূর্তিটিতে বিষ্ণুর ১০ অবতারের মূর্তি দেখা যায়। এই ১০ অবতার হল মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। মূর্তির চারপাশের ফলকের একপাশে রয়েছে হনুমান এবং অন্যপাশে গরুড়ের মূর্তি।
রামলালার মুকুটের পাশে রয়েছে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র এবং গদা। রামচন্দ্রের পারিবারিক দেবতা হিসেবে মূর্তির পিছনের মুকুটেই স্থান পয়েছেন সূর্য দেবতা। শিশু রামের বাম হাতে রয়েছে ধনুক ও তীর। মূর্তিটি তৈরি হয়েছে কালো পাথর দিয়ে। জানা গিয়েছে পাথরটির বয়স প্রায় হাজার বছর। এটি সম্পূর্ণ জল প্রতিরোধী।
প্রাণ প্রতিষ্ঠার আগে মূর্তির মুখ ঢেকে রাখা হিন্দু শাস্ত্রের এ