BigNews: মসজিদে নামাজের পর পরেই চললো গুলি, মৃত ২ আহত ১১ জন

পাকিস্তানে পেশোয়ারে নামাজের পর পরেই চললো গুলি। মসজিদের বাইরে গুলি বর্ষণে নিহত হয়েছেন ২ জন। সেই সাথে আহত হয়েছেন ১১ জন। তবে গুলি চালানোর কারণ জানলে অবাক হবেন আপনিও।

পাকিস্তানের বিদ্যুৎ সংকট নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বেঁধে যায় তর্ক-বিতর্ক। দুই গোষ্ঠীর একটি দল পাকিস্তানে বিদ্যুৎ সংকট নিয়ে দায়ী করছিলো সাবাজ শরীফ সরকারকে অন্যদলটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করছিল। দুই গোষ্ঠীর মধ্যে বাকবিতন্ডা এতটাই বেড়ে যায় যে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় গোলাগুলি।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দুই গোষ্ঠীর মসজিদে নামাজ পড়তে এসে দেখা হয়। সেই সময় পাকিস্তানে বিদ্যুৎ সমস্যা ও দিনের অর্ধেকের বেশিসময় ধরে বিদ্যুৎ না থাকার কথা বার্তা নিয়ে বেঁধে যায় বচসা আর তার থেকেই শুরু হয়ে যায় গোলাগুলি।

প্রতক্ষদর্শীরা জানিয়েছে মসজিদে দীর্ঘক্ষণ ধরে চলছিল বচসা। তারা যখন মসজিদের সিঁড়ি বেয়ে নামছিলেন তখন হঠাৎ করেই শুনতে পান গুলির আওয়াজ। মাটিতে লুটিয়ে পড়েন তার পাশে থাকা একব্যক্তি।