রামলালার মহাপ্রসাদ: কড়াইশুঁটির কচুরি থেকে থেপলা! আর কী কী থাকছে থালায়?

রাম মন্দির উদ্বোধনের দিনটি ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এই ঐতিহাসিক দিনে, দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ রামলালার দর্শন করতে অযোধ্যা যাবেন। আর এই বিশেষ দিনে রাম মন্দিরের মহাপ্রসাদ গ্রহণের সুযোগ পাওয়ার জন্য সকলের মধ্যেই উন্মাদনা রয়েছে।
রামলালার মহাপ্রসাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাম হালুয়া। এই হালুয়াটি তৈরি করবেন বিশ্বখ্যাত শেফ বিষ্ণু মনোহর। তিনি ৯০০ কেজি সুজি, ১০০০ কেজি চিনি, আড়াই হাজার গ্যালন দুধ এবং ৩০০ কেজি কাজু দিয়ে এই হালুয়াটি তৈরি করবেন।
রাম হালুয়া তৈরির জন্য বিষ্ণু মনোহর ব্যবহার করবেন ১৪০০ কেজি ওজনের একটি বিশাল কড়াই। এই কড়াইটি নাগপুর থেকে অযোধ্যা পর্যন্ত বয়ে নিয়ে আসা হয়েছে।
এ ছাড়াও রাম মন্দিরের মহাপ্রসাদের তালিকায় রয়েছে থেপলা, আমন্ড বাদাম, কড়াইশুঁটির কচুরি। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সময় এই প্রসাদগুলি রামলালার সামনে অর্পণ করা হবে। ২২ জানুয়ারি ১২৬৫ কেজির একটি বিশালাকৃতির লাড্ডু ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছে। সেটিও রামলালাকে অর্পণ করা হবে।