প্রবল শীত ও তুষারঝড়ে ৫০ জনের মৃত্যু, বিদ্যুৎহীন ২ লাখ মানুষ

উত্তর মেরুর আর্কটিক অঞ্চল থেকে তীব্র শীতল উত্তরে হাওয়া প্রবাহিত হওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহের ফলে বরফের আস্তরণ পড়েছে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বহু অঞ্চলে।

শীতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা এবং বিদ্যুৎ যোগান দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলো। এর ফলে বিদ্যুৎহীন বহু ঘরবাড়ি।

শুক্রবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে এই শৈত্যপ্রবাহের কারণে। এর মধ্যে দক্ষিণপূর্বের রাজ্য টেনেসেতে ১৪ জন, পেনসালভেনিয়ায় পাঁচ মহিলা, কেন্টাকিতে পাঁচজন, ওরেগনে তিন জন এবং নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো জনবহুল জায়গাতেও মৃত্যু হয়েছে।

শীতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার দেশজুড়ে ১১০০ ফ্লাইট বাতিল এবং ৮০০০ ফ্লাইট লেট হয়েছে।

আমেরিকার দক্ষিণে যেখানে অতটা ঠান্ডা পড়ে না, সেখানেও পরিস্থিতি সঙ্গীন। পূর্ব আমেরিকাতেও আর্টিক ব্লাস্টের ফলে তাপমাত্রা দ্রুত কমবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যে পর্যন্ত প্রায় ২ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন রয়েছে, যাদের মধ্যে মেসিগান এবং উইসকনসিস রাজ্য দুটিতে মানুষের ক্ষতিগ্রস্ততার হার সবথেকে বেশি। উত্তর মেরুর শীতল হাওয়ার প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই শৈত্যপ্রবাহের আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।