কলকাতা মেট্রোয় কণ্ঠের পরিবর্তন! কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষোভিত মধুমন্তী

কলকাতা মেট্রোর পরিধি বাড়ছে। নতুন নতুন রুটে মেট্রো চালু হচ্ছে। কিন্তু, পুরনো কণ্ঠস্বর ব্যবহার নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। অতীতের রেকর্ডিংটিতে দমদমের পর দক্ষিণেশ্বরগামী স্টেশনগুলির উল্লেখ নেই। ফলে গোটা রুটের জন্যই নতুন কণ্ঠস্বর ব্যবহারের বিষয়ে ভাবনা চিন্তা করছে মেট্রো কর্তৃপক্ষ।

এই পরিকল্পনায় ঠিক কী প্রতিক্রিয়া মধুমন্তী মৈত্রের? তিনি নতুন করে যদি মেট্রোর জন্য রেকর্ডিং করা হয় সেক্ষেত্রে তিনি তাঁর অংশ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “নতুন রেকর্ডিং করতে হলে হবে। তবে আমিও তার অংশ হতে চাইব।”

মধুমন্তী মৈত্র কলকাতা মেট্রোর চেনা মহিলা কণ্ঠস্বর। দীর্ঘদিন ধরে তিনি মেট্রোযাত্রীদের পথ দেখিয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয়, আমার কণ্ঠস্বর দিয়ে আমি যাত্রীদের ভরসা জয় করতে পেরেছি।”

তিনি জানান, প্রথমে অন্য কাউকে দিয়ে মেট্রোর জন্য রেকর্ডিং করা হয়েছিল। পরে তা তাঁর কণ্ঠে করা হয়। তিনি বলেন, “সেই সময় মেট্রো রেল থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এখন ওরা গোটা বিষয়টি এজেন্সিকে দিয়ে দেয়। তাদের কাছে লাভটা প্রয়োজনীয়। খুব কম খরচে, নিম্ন গুণমানের রেকর্ডিং করে। কারণ ওদের কাছে লাভটা অত্যন্ত প্রয়োজনীয়।”

মধুমন্তী বলেন, “কিছু পরম্পরা না ভাঙাই ভালো।” তিনি আশা করেন, নতুন রুটেও তাঁর কণ্ঠস্বর শোনা যাবে।

মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কণ্ঠস্বরের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।