সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা খারিজ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এই আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে প্রকাশ্যে মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়াও, নিয়োগ দুর্নীতি মামলার শুনানি জন্য প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দিক এবং সেই বেঞ্চই এই মামলা শুনুক, এই আবেদনও জানানো হয়েছিল।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

গত ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আবেদনে জানিয়েছিলেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে প্রকাশ্যে মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এই মন্তব্যগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির প্রভাব ফেলছেন বলে অভিযোগ করেছিলেন।

এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিচারপতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন।

তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও পিটিশন খারিজ হয়নি। তিনি বলেছেন, বিচারপতির মন্তব্য সংক্রান্ত মামলায় আগের রায়ের উপর একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়েছিলেন অভিষেকের আইনজীবী। রেজিস্ট্রার জানিয়েছেন MA নয়, ফ্রেশ কজ অফ অ্যাকশনের পিটিশন দিতে। সেটা করা হচ্ছে।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সন্দেশখালিতে তদন্তের জন্য গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁরা আক্রান্ত হয়েছিলেন।

তিন জন ইডি আধিকারিক আহত হয়েছিলেন। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সন্দেশখালির ঘটনার পর উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি কেন এখনও এই নিয়ে কোনও পদক্ষেপ করছেন না রাজ্যপাল, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তাঁকে