করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (২ জুলাই ২০২২)

ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। ফের প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি গেছেন ১৪ হাজার ৬৮৪ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৫৬৮ জন। দেশে মৃত্যুর হার বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞ মহলের।
প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা নইলে শিয়রে ফের বিপদের আশঙ্কা।